বিয়ের দিন সারাদিন না খেয়ে ছিলাম। বিদায় বেলায় কাঁদতে কাঁদতে অবস্থা নাজেহাল। বেচারা কোলে তুলে গাড়িতে তুলে ফেলছে। এমনিতে যাচ্ছিলামনা বলে।গাড়িতে উঠেই বেচারা অস্বস্তি হবে ভেবে এসি চালু করতেই আরো ভ্যা ভ্যা করে কাঁদা দেখে টুকুস করে এসি কমায়ে দিয়ে বলতেছে বন্ধ করে দেবো নাকি। তোমার তো আবার ঠান্ডা লাগে শুধু,,,,এসি লাগানো বলে আরো কাঁদতেছো।
অতঃপর তার কোলের উপর শুইয়েই ৫ঘন্টায় তার বাসায় নিয়ে গেছে। সারাটা রাস্তা একটু পরপর বলতেছিলো নুসু রে! আমার যে কি শান্তি লাগতেছে!কতো খুশি আমি আজ বলে বোঝাতে পারতেছিনা।আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কতো যু!দ্ধের পর আজ তুমি আমার বাসায় যাচ্ছো তাও আমার কোলে শুয়ে। একটু পরপর বলতেছিলো গাড়ি কোনো রেস্টুরেন্টে থামাতে বলি! কিছু খাবা! সারাদিন খাওনি।শরীর খারাপ করছে? ব/মি পাচ্ছে? বলো আমাকে!অতঃপর পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছে গাড়ি থামিয়ে বাকিরা আর সে চা খাচ্ছিলো একটা দোকানে। ও সবার সামনে থেকে চায়ের কাপ নিয়ে এসে গাড়িতে আমার কাছে এসে বলতেছে বাকিরা দোকানে,, নাও এক চুমুক কেউ দেখবেনা। চা খেলে ভালো লাগবে।❤️
"চোখের জলে ভেজা প্রথম যাত্রা"
~ Nusrat
🌸
https://masumbillah171.blogspot.com/2025/05/blog-post_20.html

No comments:
Post a Comment